Nice
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত একটা প্রাচীন গ্রাম ঝিল্লি। গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে মন্দির, মঠ, বিগ্রহ, প্রত্নবস্তু। গ্রামেরই রাস্তার মাঝখানে নোনাডাঙায় মোটা বটবৃক্ষের গোড়া বাঁধানো রয়েছে। বৃক্ষের চতুর্দিকে একাধিক মন্দিরের অবস্থান। রাস্তার একই দিকে মনসা মন্দির, শিব মন্দির, বুড়ি কালী মন্দিরের অবস্থান। উল্টোদিকে রয়েছে দ্বিতল মন্দির। ভূমি সংলগ্ন ফ্লোরে তরুণ স্মৃতি পাঠাগারের অবস্থান। সিঁড়ি বেয়ে উঠতে হয় দোতলার দুর্গা মন্দিরে।
suvasis